ইকবাল প্রানঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই জাতীয় দলের ক্রিকেটার তামিম অসহায় মানুষদের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের নানাপ্রান্তের মানুষ থেকে শুরু করে দরিদ্র অ্যাথলেট, কোচ সবাইকেই সাহায্য করে যাচ্ছেন। দেশসেরা ওপেনার জানান, মানবিক এই কার্যক্রমের পুরোটাই নিজের সঞ্চয়কৃত টাকা থেকে খরচ করছেন।
সম্প্রতি হয়ে যাওয়া একটি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটের লাইভ অনুষ্ঠানে তামিম এ বিষয়ে বলেন।
তিনি বলেন, ‘আমি আসলে যেটা দিচ্ছি কিংবা দিয়েছি সবই আমার সঞ্চয় থেকে। কারো কাছ থেকে আমি টাকা নেইনি কিংবা চাইনি। তবে যারা নিয়ে করছে আমার মনে হয় তারাও অসম্ভব ভালো কাজ করছে।’
তামিম ঘোষণা দিয়েছেন, যতদিন সামর্থ্য থাকবে ততদিনই দেশের গরীব মানুষদের পাশে দাঁড়ানোর।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার চিন্তা হলো যতদিন আমি নিজে থেকে দিতে পারবো ততদিন আমি দিতে থাকি। এরপর যখন আমি পারবো না তখন অন্যদের থেকে সাহায্য নেয়ার চেষ্টা করবো। এটা খুবই সাধারণ একটা ব্যাপার যে যতদিন পারবো ততদিন দিব।’
আনন্দবাজার/এস.কে









