প্রানঘাতী করোনা ভাইরাস তাণ্ডব চালাচ্ছে সারাবিশ্বে। যার জন্য স্থবির হয়ে পড়েছে ক্রীড়াজগত। কিন্তু এখন আস্তে আস্তে ইউরোপে ফিরতে শুরু করেছে ফুটবল।
ইতোমধ্যে জার্মান বুন্দেসলিগা শুরু হয়ে গেছে আবার। ইতালিয়ান সিরি’আ শুরু হবে জলদিই। আগামী ১২ জুন সেভিয়া ডার্বি দিয়ে শুরু হচ্ছে লা লিগা। স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা এমনটাই জানিয়েছে।
নতুন সূচিতে ১২ জুন প্রথম ম্যাচে এস্তাদিও র্যামন সানচেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে সেভিয়া বনাম রিয়াল বেতিস। বাকি ১১ ম্যাচের দিনগুলির সম্পূর্ণ সময়সূচি ২৮ মে শীর্ষ বিভাগের ২০টি ক্লাবকে জানানো হবে।
মার্কা বলেছে, লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেভাসের কাছে শীর্ষ লিগ ফেরানোর এটি আদর্শ সময়সূচি হলেও এই সূচিকে বাস্তবায়নের জন্য অবশ্যই স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবং স্পেন সরকারের কাছে এটি গৃহীত হতে হবে।
আনন্দবাজার/এস.কে









