প্রানঘাতী করোনা মহামারির সবচেয়ে বড় যোদ্ধা ডাক্তার ও চিকিৎসকরা। বাংলাদেশের ডাক্তাররা নিজেদের সর্বোচ্চ উজাড় করে সেবা দিচ্ছেন। ইতোমধ্যে কয়েকজন ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্তও হয়েছেন। এমন অবস্থায় ডাক্তারদের দিকে সহযোগিতায় এগিয়ে আসলেন ক্রিকেটার মুশফিকুর রহিম।
বগুড়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছেন এমন মানুষদের ২০০টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ছাড়াও জাতীয় দলের এই উইকেরক্ষক ব্যাটসম্যান ২০০টি হ্যান্ড গ্লাভস ও ২০০টি মাস্ক দিয়েছেন।
বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিকে বলেন, তারা পিপিই ও অন্যান্য সামগ্রী হাতে পেয়েছেন যা মুশফিক দিয়েছে। ইতোমধ্যে যাদেরকে সম্ভব হয়েছে দিয়ে দিয়েছি আমি। কিন্তু এখনও সবার কাছে পৌঁছে দিতে পারিনি। কারণ পিপিইগুলো প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে হবে। আশা করি জলদিই তাদের কাছে পৌঁছে যাবে সামগ্রী গুলো।
আনন্দবাজার/এসে.কে









