বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা এখন ক্রিকেট। তাইতো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করতে উঠে-পড়ে লেগেছে। রাশিয়ায় এত দিন ক্রীড়া ইভেন্ট হিসেবে ক্রিকেটের স্বীকৃতিই ছিল না। তবে আশ্চর্যের বিষয়, এখন ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ক্রিকেট রাশিয়ার সভাপতি অশ্বানী চোপড়া এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউরোপীয় ক্রিকেট নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে তিনি জানান, 'রাশিয়া ক্রিকেটের জন্য এটা অবিশ্বাস্য এক মাইলফলক। এই সিদ্ধান্ত রাশিয়ায় ক্রিকেট ছড়িয়ে দিতে আমাদের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলবে।'
জানা যায়, গত বছর ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পরই রাশিয়ায় ক্রিকেট খেলাকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উঠে। কিন্তু রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের অসম্মতির কারণে ব্যাপারটা আর সামনে বাড়তে পারেনি।
আইসিসির অফিশিয়াল পেজে জানানো হয়, ব্রিটিশদের হাত ধরেই রাশিয়ার ক্রিকেট শুরু হয় ১৮৭০ সালে। ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর খেলাটির বিকাশ বাধাগ্রস্ত হয়। আবারও রাশিয়ায় শুরু করেছে কারণ এখন বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয় হয়ে গেছে। রাশিয়ার ক্রিকেট বোর্ডের নাম ২০০৪ সালে ‘ক্রিকেট রাশিয়া’ দেওয়া হয়। দেশটিকে আইসিসির সহযোগী সদস্যপদও দেওয়া হয়েছে। তবে েএত কিছুর পরেও শেষ পর্যন্ত রাশিয়াতে স্বীকৃতি পেল ক্রিকেট।
আনন্দবাজার/এস.কে









