ভয়াবহ করোনাভাইরাস আতঙ্কে একে একে বাতিল হচ্ছে দেশ-বিদেশের সকল তুমুল জনপ্রিয় টুর্নামেন্ট। জনপ্রিয় ইউরো ২০২০ ও কোপা আমেরিকার পর এবার স্থগিত হলো ফিফার ক্লাব বিশ্বকাপের আসরও।
২০২১ সালে ২১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ক্লব বিশ্বকাপের ১৮তম আসর। হাতে এখনো প্রায় এক বছরেরও বেশি সময় ছিল। এছাড়াও করোনাভাইরাসের কারণে আপাতত স্থগিত হয়ে গেছে এএফসি কাপের সকল ম্যাচ।
এদিকে ফিফার আয়োজক দেশ চীন হওয়ায় ঝুঁকি থাকার কারণে টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয়েছে ফিফা। পরবর্তীতে কবে এ আসর হবে তা এখনো নির্ধারণ করেনি ফিফা। তবে সময় পিছিয়ে ২০২২ বা ২০২৩ এ করার কথা ভাবছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। পরিস্থিতি খারাপ হলে ভেন্যু পরিবর্তনের কথাও মাথায় রেখেছে ফিফা। ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেয় মোট ৭টি ক্লাব।
সারাবিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস এখন পর্যন্ত ১০ হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে।
উল্লেখ্য, ভাইরাসটি এখন পর্যন্ত মোট ১৭৯টি দেশে সংক্রমিত হয়েছে। সব দেশ মিলিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। মারা গেছে ১০ হাজার ৪৮ জন। তবে আক্রান্তদের মধ্যে ৮৮ হাজার ৪৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আনন্দবাজার/শাহী









