টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার হতাশা ভুলে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আজ দুপুর ২টা ১৫ মিনিটে।
প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এ সময়ের মধ্যে বিপিএল ও ঘরোয়া টুর্নামেন্টে খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতি অনুভূত হয়েছে। এখন বাংলাদেশের সামনে লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, যার জন্য র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯-এ থাকতে হবে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে তাই নতুন শুরুর সুযোগ হিসেবে দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার হতাশা ভুলে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। মিরপুর শের-ই-বাংলায় সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আজ দুপুর ২টা ১৫ মিনিটে।
গুরুত্বপূর্ণ সিরিজটিতে অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতির জন্য ভালো ব্যাটিং উইকেট প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডের আগে মিরাজ জানান, আগামী বিশ্বকাপকে মাথায় রেখে ভালো উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের।
বাংলাদেশের মাটিতে ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। ওই সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। এ সিরিজও ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।
সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে, পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ জয়ের চারটি এসেছে ২০১৫ সালে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।









