করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতি সপ্তাহেই স্প্যানিশ লিগ ও দ্বিতীয় বিভাগের খেলোয়াড়েরা ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয় এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে।
লা-লিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, লা-লিগার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয় বৈঠক করেছে। সেখান থেকে সুখবরই পাওয়া গেছে। এই সপ্তাহ থেকেই দলগুলো অনুশীলন করতে পারবে। তবে যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে খেলোয়াড়রা অনুশীলন করতে পারবে। কিন্তু এখনই দলগতভাবে নয়, ব্যক্তিগতভাবে।
বিবৃতিতে আরও জানানো হয়, অনুশীলন শুরুর আগে নিজ-নিজ ক্লাব কৃর্তপক্ষের কাছ থেকে করোনা টেস্ট করতে হবে এবং সেই রিপোর্ট দেখাতে হবে। লা-লিগা জানায়, পরিস্থিতির অবনতি হলে সরকারের যেকোনো সিদ্ধান্ত মানতে হবে ক্লাবগুলোকে। অনুশীলন বন্ধের ঘোষনা আসলে তা বন্ধ হয়ে যাবে।
আনন্দবাজার/ টি এস পি









