রেকর্ডের সংখ্যা নেহায়েত কম নয় সাকিব আল হাসানের। তিনি একটি অনন্য এক রেকের্ডের মালিক ব্যাট হাতে। এই রেকের্ডের মালিক হতে যেমন দরকার পারফরম্যান্স, তেমনই দরকার সৌভাগ্যও। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে ক্রিজে থেকে বাংলাদেশের সর্বোচ্চ জয়ের সাক্ষী সাকিব।
বাংলাদেশ এখন পর্যন্ত ১৭৪টি আন্তর্জাতিক ম্যাচে জিতেছে। টাইগরারা এর মধ্যে ৮৮ ম্যাচে আগে ফিল্ডিং করেছে। ৪ টেস্ট, ১৭ টি-২২০ এবং ৬৭ ওয়ানডে ম্যাচ রয়েছে এই ৮৮ ম্যাচের মধ্যে। একটি টেস্টে এসেছে ইনিংস ব্যবধান জয়। আর বাদবাকি ৮৭ ম্যাচে ব্যাটিংয়ের থেকে জয় পেয়েছে বাংলাদেশ।
সাকিব আল হাসান এই ৮৭ ম্যাচের মধ্যে ২৭ ম্যাচেই ক্রিজে ছিলেন। আর কারো নেই এই রেকর্ড। সাকিব ছাড়া শুধু মুশফিকুর রহিমের বিশটির বেশি ম্যাচে ক্রিজে থাকার রেকর্ড রয়েছে। তিনি ২৬ ম্যাচে ক্রিজে ছিলেন। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ জয় নিয়ে ব্যাট হাতে মাঠ ছেড়েছেন ১৮ ম্যাচে।
টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য এই সুখকর অভিজ্ঞতাটা অর্জন করা বেশ কঠিন। ওপেনার তামিম ইকবাল এ কাজ করতে সক্ষম হয়েছেন ৬ বার। আরেক ওপেনার ইমরুল কায়েসের এ কীর্তি রয়েছে একবার। মোহাম্মদ আশরাফুলেএ কাজ করেছেন ৮ বার।
আনন্দবাজার/এস.কে









