সিনেমার ধোনি খ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত চলে গেলেন সবাইকে কাঁঁদিয়ে। মাত্র ৩৪ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নেওয়া এই অভিনেতা এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি -র মধ্যে দিয়েই ক্রীড়াজগতে জনপ্রিয়তা পেয়েছিলেন।
গতকাল তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই বলিউডের পাশাপাশি ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সবাই টুইট করে শোক জানান। আর বাস্তবের ধোনি?
ভারতের সাবেক অধিনায়ককে সুশান্তের মৃত্যু সংবাদ দিয়েছেন 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' মুভির প্রযোজক অরুণ পাণ্ডে। খবরটা শোনার পর থেকেই বাকরুদ্ধ 'ক্যাপ্টেন কুল'। অনেকেই বলছেন, সুশান্তর কোনো সমস্যা থাকলে তা ধোনিকে বলতে পারত। ধোনি অবশ্যই সমাধান দিতেন।
অরুণ পাণ্ডে জানান, 'আমরা তো বিশ্বাসই করতে পারছি না যে কী হয়ে গেল! এই শোক প্রকাশের কোনো ভাষা নেই। আমরা সবাই ভেঙে পড়েছি। মাহিও এই খবরে ভেঙে পড়েছে। চুপচাপ হয়ে গেছে। এই রকম একটা ট্র্যাজিক ঘটনা।'
আনন্দবাজার/এস.কে









