দেশের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ের দিনে মাঠের বাইরে বসে থাকতে হয়েছে জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে। সময়টা যেন ভালো যাচ্ছে এই স্পিনারের। এবার পেলেন আরেক খারাপ সংবাদ। বাড়ি থেকে চুরি হলে স্বর্ণ ও নগদ বৈদেশিক মুদ্রা।
জানা গেছে, বাসা খালি থাকায় মিরাজের মিরপুরের ফ্ল্যাট হানা দেয় বেরসিক চোর। হানা দিয়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৬ হাজার মার্কিন ডলার নিয়ে গেছে চোর।
মিরপুরে বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে থাকেন মিরাজ। গত পাঁচ দিন ধরে তার ফ্ল্যাট ছিল ফাঁকা।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট একাদশে জায়গা না পেলেও ছিলেন ১৫ সদস্যের দলে। ফলে মিরপুর টেস্ট চলায় দলের সব খেলোয়াড়ের মতো তাকেও টিমের সাথে হোটেলে থাকতে হয়েছিল। হোটেলে মিরাজের সাথে ছিলেন তার স্ত্রী রাবেয়া আখতারও।









