ইংল্যান্ড, ব্রাজি ও ভারতে পর এইবার জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়ামকে করা হয়েছে করোনা হাসপাতাল কিংবা চিকিৎসা কেন্দ্র। দেশটির সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম ‘দ্য ওয়েস্টফালেন’ আজকে (শনিবার) থেকে রুপ নিলো করোনা চিকিৎসা কেন্দ্রে হিসেবে।
শুক্রবার দেয়া এক বিজ্ঞপ্তিতে তারা লিখেছে,‘আগামীকাল (শনিবার) থেকে সিগনাল ইদুনা পার্কে উত্তর পাশের গ্যালারি ফুটবল নয়, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে তৈরি করা হয়েছে। যেখানে করোনা উপসর্গ থাকা মানুষদের চিকিৎসা ও সেবা দেয়া হবে।’
জার্মানিতে এরই মধ্যে প্রায় নব্বই হাজারের বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত হয়েছে, মারা গিয়েছে ১২শরও বেশি। তবে ইতোমধ্যে আক্রান্ত ব্যক্তিদের সিগনাল ইদুনা পার্কে আনার দরকার নেই বলে জানান দেশটির সরকার।
যাদের মধ্যে নতুন করে উপসর্গ দেখা যাবে, তাদেরকে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিগনাল ইদুনা পার্কে পরীক্ষা করা হবে এবং যথাযথ চিকিৎসা দেয়া হবে।
আনন্দবাজার/শহক









