কাতার বিশ্বকাপ-২০২২ এর বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। এবার দ্বিতীয় ম্যাচ খেলতে মঙ্গলবার দিবাগত রাতে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। তবে এই ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পাওলো দিবালা।
শারীরিক সমস্যার কারনেই দলের সঙ্গে বলিভিয়ায় যেতে পরেনি জুভেন্টাস তারকা দিবালা। অফিসিয়াল এক টুইট বার্তায় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি জানান, দিবালাকে রেখেই বলিভিয়ার মাঠে খেলতে যেতে হচ্ছে। ফলে আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে এই তরুণ তুর্কীর থাকা হবে না।
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে গেল মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন তরুণ দিবালা। সিরি আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। অবশ্য বাছাইপর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে একাদশে ছিলেন না তিনি।
আনন্দবাজার/এম.কে









