ইতালিয়ান ফুটবল লিগ সিরি’আ জলদিই ফিরছে। ইতালির শীর্ষ এই লিগ ২০ জুন থেকে আবারও মাঠে গড়াতে পারে। এমন আভাসই দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা। তিনি আশা প্রকাশ করেন, ২০ জুনের মধ্যে ইতালিয়ান কাপ শেষ করার।
ক্রীড়ামন্ত্রী বলেন, পরিস্থিতি খারাপ হলে আর খেলা আবারও বন্ধ হলে, সেজন্য দেশটির ফুটবল ফেডারেশনের বিকল্প পদ্ধতি রয়েছে।
অন্যদিকে, এমন পরিস্থিতিতে সিরি'আ শুরুর সিদ্ধান্তকে নেতিবাচকভাবে দেখছেন ব্রেসিয়া প্রধান ম্যাসিমো কেলিনো।
ভিনসেঞ্জো স্পাদাফোরা বলেন, ‘সবদিক থেকেই আমরা সবুজ সংকেত পেয়েছি। তাই মাঠে খেলা গড়ানো নিয়ে এখন আর কোন সংশয় নেই। আশা করি, ২০ জুন থেকে আমরা আবার সিরি'আসহ অন্যান্য লিগগুলো শুরু করতে পারবো। চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফেডারেশন। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে, এই পরিস্থিতিতে আবার খেলা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর তা যদি হয়, সেক্ষেত্রে প্লেঅফের মতো বিকল্প পদ্ধতি তারা নেবে বলে জানিয়েছে।’
আনন্দবাজার/এস.কে









