মাঠের লড়াইয়ে একে অন্যের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে করোনা ভাইরাস ফুটবল ময়দানের এই দুই শত্রুকে এক করে দিয়েছে। দুই নগর প্রতিদ্বন্দ্বী এখন ঐক্যবদ্ধ হয়ে করোনা যুদ্ধে লড়ছেন।
রিয়াল ও অ্যাটলেটিকো এই দুই ক্লাব জুটি বেঁধে করোনা সঙ্কটে স্পেনের রাজধানী মাদ্রিদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। করোনা যুদ্ধের তহবিল গড়ছে দুই ক্লাব মিলে। এই ক্যাম্পেইনের নাম দিয়েছে তারা ‘মাদ্রিদ ফর মাদ্রিদ’।
ইউরোপের বাজেভাবে করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম হলো স্পেন। দেশটিতে এখনো পর্যন্ত মারা গেছেন ২৭ হাজারের অধিক মানুষ। যার মধ্যে শুধু মাদ্রিদেই মারা গেছেন ৮ হাজার মানুষ।
আনন্দবাজার/এস.কে









