সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্রায়েম ওয়াটসন ক্যান্সারের সাথে লড়াই করছিলেন দীর্ঘদিন ধরেই। শেষ পর্যন্ত শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাবেক অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার হয়ে তার অভিষেক হয় ১৯৬৭ সালে। তারপর তিনি ৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। এই ৬ বছর সময়ে দলে আসা যাওয়ার মাঝে থেকে খেলতে পারেন শুধু ৫টি টেস্ট ও ২টি ওয়ানডে ম্যাচ। তিনি খুব বেশি সফলতা পাননি আন্তর্জাতিক ক্যারিয়ারে। টেস্টে মোট উইকেট নিয়েছেন ৬টি এবং সব মিলিয়ে রান করেছেন ৯৭। অপরদিকে ওয়ানডেতে ১১ রানের পাশাপাশি দুবার ব্যাটসম্যানদের সাজঘরে পাঠিয়েছেন।
গ্রায়েম ওয়াটসনের ক্যারিয়ার দীর্ঘ করতে পারেননি মূলত ইনজুরির কারণেই। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১০৭টি। তিনি ৭৫ বছর পূর্ণ করেছিলেন গত মার্চেই। তবে জীবনের ইনিংস আর লম্বা না করে এখানেই ইতি টেনে পাড়ি দিলেন ওপারে।
আনন্দবাজার/এস.কে









