প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ৮০ লাখ রুপি দান করেছেন ইন্ডিয়া জাতীয় ক্রিকেটার রোহিত শর্মা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯০ লাখ ৬৭ হাজার টাকা।
মঙ্গলবার (৩১ মার্চ) রোহিত প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং জরুরি পরিস্থিতি ত্রান তহবিলে দেন ৪৫ লাখ রুপি। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেন ২৫ লাখ রুপি। অ-মূলধনভিত্তিক প্রতিষ্ঠান জোমাতো ফিডিং ইন্ডিয়াকে দেন ৫ লাখ রুপি। এবং বাকি ৫ লাখ রুপি দেন রাস্তার কুকুরদের কল্যাণে।
৩২ বছর বয়সী এই ওপেনার নিজের অফিসিয়াল টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেই’কে ট্যাগ করে লিখেন, চলুন আমাদের নেতাদের পেছনে দাঁড়াই এবং তাদের সমর্থন করি।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে পুরো ভারত এখন লকডাউন। এমন পরিস্থিতিতে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এই অর্থ দান করলেন রোহিত শর্মা।
আনন্দবাজার/ টি এস পি









