কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান ও তার চাচাতো ভাই জয়। আজ দুপুরে দৌলতপুরের হোসেনাবাদ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে চাচাতো ভাই জয়কে নিয়ে দৌলতপুরের নিজ বাড়ি থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলেন সোহান। দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিয়ে যায় মোটরসাইকেলটিকে। এতে গুরুতর আহত হন দু’জনই। হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করা হয় জয়কে । আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয় সোহানের। তখন রাজবাড়ীর একটি ক্লিনিকে নেয়া হলে, মারা যায় সোহান।
সোহান দৌলতপুরের বাহিরমাদি গ্রামের কালু মিস্ত্রির ছেলে।
আনন্দবাজার/রনি









