পর্তুগীজ মহাতরকা ক্রিস্টিয়ানো রোনালদোর শততম আন্তর্জাতিক গোল দেখার অপেক্ষায় আছে গণমাধ্যম ও তার ভক্তরা। আর এমন পরিস্থিতিতে নেশন্স লিগের পরবর্তী ম্যাচে সুইডেনের বিপক্ষে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন সি আর সেভেন।
এর আগে পায়ের আঙ্গুলে সংক্রমনের কারণে নেশন্স লিগের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে অংশগ্রহন করতে পারেননি রোনালদো। তবে সুইডেনের বিপক্ষে ম্যাচের আগে সুস্থত হয়ে উঠছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন রোনালদো। আজ মঙ্গলবার রাত ১০টায় সলনায় সুইডেনের মোকাবিলা করবে পর্তুগাল।
গতাকল নিজের ইনষ্টাগ্রাম একাউন্টে রোনালদো লিখেছেন ‘ফিরতে পেরে খুবই আনন্দিত’। ছবিতে দেখা যায় রোনালদো দলের সদস্যদের সঙ্গে অনুশীলন করছেন। গেল মঙ্গলবারের পর এই প্রথম অনুশীলনে মহাতরকা।
৩৫ বছর বয়সি এই তারকা আন্তর্জাতিক গোল এখন ৯৯টি। তিনি এখন এক গোল করে সেঞ্চুরি পুরনের পাশাপাশি ভাঙ্গতে চান পুরুষদের ফুটবলে আন্তর্জাতিক গোলের রেকর্ড। ১০৯ গোল নিয়ে বর্তমানে এই রেকর্ড দখল করে রেখেছেন ইরানী তারকা আলী দাই।
আনন্দবাজার/এম.কে









