করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তবে শারীরিকভাবে এখনও সুস্থ আছেন তিনি।
নাফিস ইকবালের এক ঘনিষ্ট সূত্র জানায়, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকিবাল বেশ কদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা যায়, শারীরিকভাবে নাফিস ইকবাল সুস্থ আছনে। এবং নিজ বাসায়ই আইসোলেশনে আছেন তিনি।
২০০৪ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় নাফিস ইকবালের। এবং ওয়ানডে অভিষেক হয়েছিল ২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিখ্যাত জয়ের ম্যাচটি ছিল নাফিসের ক্যারিয়ারের শেষ ওয়ানডে। প্রথম শ্রেণির ক্রিকেটও ছেড়ে দিয়েছেন তিনি।
তবে খেলা ছাড়লেও এখনও মাঠে আছে তিনি। বিপিএল এবং ঢাকা লীগের বিভিন্ন দলে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
আনন্দবাজার/টি এস পি









