আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার যিনি, ভাঙল সব রেকর্ড
প্রকাশ:

বিস্তারিত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যাত্রা শুরুর পর থেকেই নিলামের মঞ্চে একের পর এক ইতিহাস রচিত হয়েছে। সময়ের সঙ্গে নিলামের ধরন বদলেছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক সক্ষমতা বেড়েছে, আর সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে উপরে উঠেছে ক্রিকেটারদের দাম। ২০০৮ থেকে ২০২৫ এই দীর্ঘ সময়ে আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটারদের তালিকাই বলে দেয়, কীভাবে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগে পরিণত হয়েছে আইপিএল।
আইপিএলের প্রথম নিলামেই আলোড়ন তোলেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংস তাকে দলে নেয় ১.৫ মিলিয়ন ডলারে। পরের বছর, ২০০৯ সালে ইংল্যান্ডের কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফ যৌথভাবে নিলামের শীর্ষে ছিলেন দু’জনের দামই ছিল ১.৫৫ মিলিয়ন ডলার।
২০১০ সালে শেন বন্ড ও কাইরন পোলার্ড ৭ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়ে সবচেয়ে দামি ক্রিকেটারের মর্যাদা পান। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরকে দলে ভেড়াতে ব্যয় করে ২.৪ মিলিয়ন ডলার। পরের বছর, ২০১২ সালে রবীন্দ্র জাদেজা ২ মিলিয়ন ডলারে নিলামের শীর্ষে ওঠেন।
২০১৩ সালে গ্লেন ম্যাক্সওয়েল ১ মিলিয়ন ডলারে সবচেয়ে দামি ক্রিকেটার হন। এরপর ২০১৪ ও ২০১৫ এই দুই মৌসুমে নিলামে ঝড় তোলেন যুবরাজ সিং। এই সময় থেকেই ডলার ছেড়ে ভারতীয় রুপিতে নিলাম শুরু হয়। ২০১৪ সালে যুবরাজের দাম ওঠে ১৪ কোটি রুপি, আর ২০১৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১৬ কোটি রুপিতে।
২০১৬ সালে শেন ওয়াটসন ৯ কোটি ৫০ লাখ রুপিতে নিলামের শীর্ষে ছিলেন। ২০১৭ ও ২০১৮ টানা দুই বছর বেন স্টোকস সবচেয়ে দামি খেলোয়াড় হন। ২০১৭ সালে তার দাম ছিল ১৪ কোটি ৫০ লাখ রুপি এবং ২০১৮ সালে ১২ কোটি ৫০ লাখ রুপি।
২০১৯ সালে যৌথভাবে শীর্ষে ছিলেন জয়দেব উনাদকাট ও বরুণ চক্রবর্তী দু’জনেরই দাম ছিল ৮ কোটি ৪০ লাখ রুপি। ২০২০ সালে প্যাট কামিন্স ১৫ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি হয়ে নতুন আলোচনা তৈরি করেন।
২০২১ সালে সব আগের রেকর্ড ভেঙে দেন ক্রিস মরিস। তিনি বিক্রি হন তৎকালীন সর্বোচ্চ ১৬ কোটি ২৫ লাখ রুপিতে। ২০২২ সালে ঈশান কিষান ১৫ কোটি ২৫ লাখ রুপিতে নিলামের শীর্ষে ওঠেন। ২০২৩ সালে স্যাম কারান ১৮ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি হয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত হন।
২০২৪ সালে সেই রেকর্ডও টেকেনি। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর সবশেষে ২০২৫ সালে আইপিএল নিলামে নতুন ইতিহাস লেখেন রিশভ পান্ট। ভারতের এই উইকেটকিপার-ব্যাটার ২৭ কোটি রুপিতে বিক্রি হয়ে আইপিএল নিলামের সর্বোচ্চ দামের ক্রিকেটার হিসেবে একক শীর্ষে উঠে যান।
একনজরেআইপিএল নিলামের ইতিহাসে দামি তারকাদের টাইমলাইন-
১) ২০০৮- এমএস ধোনি- ১.৫ মিলিয়ন ডলার,
২) ২০০৯- কেভিন পিটারসেন, অ্যান্ড্রু ফ্লিনটফ- ১.৫৫ মিলিয়ন ডলার,
৩) ২০১০- শেন বন্ড, কাইরন পোলার্ড- ৭ লাখ ৫০ হাজার ডলার,
৪) ২০১১- গৌতম গম্ভীর- ২.৪ মিলিয়ন ডলার,
৫) ২০১২- রবীন্দ্র জাদেজা- ২ মিলিয়ন ডলার,
৬) ২০১৩- গ্লেন ম্যাক্সওয়েল- ১ মিলিয়ন ডলার,
৭) ২০১৪- যুবরাজ সিং- ১৪ কোটি রুপি,
৮) ২০১৫- যুবরাজ সিং- ১৬ কোটিরুপি,
৯) ২০১৬- শেন ওয়াটসন- ৯.৫ কোটিরুপি,
১০) ২০১৭- বেন স্টোকস- ১৪ কোটি ৫০ লাখ রুপি,
১১) ২০১৮- বেন স্টোকস- ১২ কোটি ৫০ লাখরুপি,
১২) ২০১৯- জয়দেব উনাদকাট, বরুণ চক্রবর্তী- ৮ কোটি ৪০ লাখরুপি,
১৩) ২০২০- প্যাট কামিন্স- ১৫ কোটি ৫০ লাখরুপি,
১৪) ২০২১- ক্রিস মরিস- ১৬ কোটি ২৫ লাখরুপি,
১৫) ২০২২- ঈশান কিষান- ১৫ কোটি ২৫ লাখরুপি,
১৬) ২০২৩- স্যাম কারান- ১৮ কোটি ৫০ লাখ রুপি,
১৭) ২০২৪- মিচেল স্টার্ক- ২৪ কোটি ৭৫ লাখরুপি,
১৮) ২০২৫- রিশভ পান্ট- ২৭ কোটি।
ট্যাগ
- IPL 2025
- IPL Auction
- IPL auction history
- IPL auction list
- IPL auction updates
- IPL franchise
- IPL highest price
- IPL news
- IPL players price
- IPL records
- Indian Premier League auction
- Mitchell Starc IPL
- Most expensive IPL player
- Rishabh Pant IPL
- Sam Curran IPL auction
- আইপিএল আপডেট
- আইপিএল ইতিহাস
- আইপিএল ক্রিকেটার মূল্য
- আইপিএল খবর
- আইপিএল নিলাম
- আইপিএল নিলাম তালিকা
- আইপিএল নিলাম দাম
- আইপিএল ফ্র্যাঞ্চাইজি
- আইপিএল রেকর্ড
- আইপিএল ২০০৮ থেকে ২০২৫
- আইপিএল ২০২৫
- মিচেল স্টার্ক আইপিএল
- রিশভ পান্ট আইপিএল
- সবচেয়ে দামি ক্রিকেটার
- স্যাম কারান নিলাম








