প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য এখনোও অনিশ্চিত আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে কি না। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি বিষয়টি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। শেষ দুই মাসে আইসিসি তিনবার বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসতে পারে নাই।
সাবেক ও বর্তমান কোনো ক্রিকেটারই মত দেননি বিশ্বকাপ আয়োজনের পক্ষে। বিশ্বকাপ আয়োজনের বিপক্ষেই বেশি মত।
আয়োজক দেশ অস্ট্রেলিয়াও জানিয়েছে, বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয় এই পরিস্থিতিতে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সভাপতি আর্ল হেডিংস বলেন, ‘করোনার মধ্যে বিশ্বকাপ আয়োজন অবাস্তব ও কঠিন।’
অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম প্রতিবেদন দিয়েছে, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য ঠিক হয়ে গেছে। এ বছরের নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না।
টেলিগ্রাফ ও সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় প্রকাশিত খবরে জানানো হয়, এ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত ঘোষণা করা হবে।
আনন্দবাজার/এস.কে









