স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে শিরোপা জিততে না পারলেও রেকর্ডের খাতায় ঝড় তুলেছেন মেসি। টানা চতুর্থ মৌসুমে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন মেসি। এবং সব মিলিয়ে রেকর্ড সপ্তম পিচিচি ট্রফি জিতলেন মেসি।
চলতি মৌসুমে ৭০০ গোলের মাইলফলক পার করেছেন মেসি। এছাড়া লা লিগার এই মৌসুমে সর্বোচ্চ এসিস্টের রেকর্ড গড়েছেন তিনি।
চলতি মৌসুমে মেসির এসিস্ট সংখ্যা ২১টি। এতে লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ ২০ এসিস্টের রেকর্ড ভেঙে নিজের নামের করে নেন তিনি। এর আগে এই রেকর্ডটি মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজের ছিল।
আনন্দবাজার/টি এস পি









