পুত্র সন্তানের জনক হলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেন তার স্ত্রী। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।
নিজের ফেসবুকে বাবা হওয়ার পর মিরাজ সেই আনন্দ শেয়ার করেছেন সবার সাথে।
মিরাজ লিখেছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।
উল্লেখ্য, গেল বছর ২১ মার্চ রাবেয়া আক্তার প্রীতির সাথে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন মিরাজ। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সফলতার পরিসমাপ্তি ঘটিয়ে বিয়ে করেন মিরাজ।
আনন্দবাজার/এইচ এস কে









