পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ নিজের সেরা ফর্মেই যেন আছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। তার অর্ধশতকে ভর করেই বিনা উইকেটে দলীয় একশ পেরিয়েছিল বাংলাদেশ। এবার তিনি তুলে নিলেন নিজের ব্যক্তিগত সেঞ্চুরিও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৩৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান।









