বিপিএল শুরুর আগে বড় ধাক্কা: তিন বিদেশি ক্রিকেটার নাম প্রত্যাহার
প্রকাশ:

বিস্তারিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। দলটির তিন বিদেশি ক্রিকেটার আসন্ন বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন।
নিলামের আগেই সরাসরি চুক্তিতে দেশীয় ক্রিকেটার শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম–এর সঙ্গে পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম। কিন্তু আবরারসহ তিন বিদেশিই শেষ পর্যন্ত বিপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
আবরার ছাড়া বাকি দুই বিদেশি ক্রিকেটার হলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। তবে স্টার্লিং ও ডিকভেলা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন নিজ নিজ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র (এনওসি) না পাওয়ায়। অন্যদিকে, এনওসি পেলেও বিপিএলে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে আবরার আহমেদের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার এনওসি স্থগিত করার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপ পরিকল্পনায় থাকায় আবরারকে বিপিএলে খেলাতে চাচ্ছে না পিসিবি।
সব মিলিয়ে নতুন আসর শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের ইস্যুতে বড় সংকটে পড়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। খুব অল্প সময়ের মধ্যেই তাদের বিকল্প বিদেশি ক্রিকেটার দলে টানতে হবে।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী দিনেই অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা
শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, অ্যাঞ্জেলো পেরেরা, কামরান গুলাম ও ক্যামেরন দেলপোর্ট।
ট্যাগ
- Abrar Ahmed
- BPL 2025
- BPL Match Preview
- BPL Season 12
- BPL Team News
- Bangladesh Cricket
- Bangladesh Premier League
- Chattogram Royals
- Chattogram Royals Squad
- Foreign Players Withdraw
- NOC Issue
- Niroshan Dickwella
- Noakhali Express
- PCB Decision
- Paul Stirling
- আবরার আহমেদ
- এনওসি সমস্যা
- চট্টগ্রাম রয়্যালস
- চট্টগ্রাম স্কোয়াড
- নিরোশান ডিকভেলা
- নোয়াখালী এক্সপ্রেস
- পল স্টার্লিং
- পাকিস্তান ক্রিকেট বোর্ড
- বাংলাদেশ ক্রিকেট
- বিদেশি ক্রিকেটার সংকট
- বিপিএল দল সংবাদ
- বিপিএল দ্বাদশ আসর
- বিপিএল ম্যাচ সূচি
- বিপিএল শুরু
- বিপিএল ২০২৫








