ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ক্লাব দশ লাখ পাউন্ড হারাতে বসেছিলো সাইবার হ্যাকারের কবলে পড়ে। ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক কোনো এক খেলোয়াড়ের দল বদলের চুক্তির সময় হ্যাকিংয়ের কবলে পড়েছিলেন।
যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) জানায়নি যে, প্রিমিয়ার লিগের কোন ক্লাবটি হ্যাকিংয়ের শিকার হয়েছে। সংস্থাটি জানায়, ক্লাবটির ব্যাংকের হস্তক্ষেপের কারণেই চুরি আটকানো গেছে।
এর পূর্বেও অনেক সাইবার হামলার ঘটনা ঘটেছে ক্রীড়া খাতে। হ্যাকিংয়ের এই ঘটনাটি তাই আবারও মনে করিয়ে দিচ্ছে এই খাতে সাইবার নিরাপত্তা আরও উন্নত করা উচিত।
এনসিএসসি’র পরিচালন বিভাগের পরিচালক পল চিচেস্টার জানান, এই খাতে সাইবার অপরাধীদের প্রভাব অত্যন্ত বাস্তব।
নতুন একটি প্রতিবেদনে এনসিসি জানায়, প্রিমিয়ার লিগ ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালকের ইমেইল ঠিকানা বেহাত হয়েছে। এই ঘটনা ঘটে একজন খেলোয়াড়ের দল বদল নিয়ে দর কষাকষির সময়। হ্যাকারের ১০ লাখ ব্রিটিশ পাউন্ড চুরির লক্ষ্য ছিলো।
আনন্দবাজার/এস.কে









