স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) আবারও লড়াইয়ে নামছে গ্রীস্মের দলবদলের মৌসুমে। বার্সা জুভেন্টাসের মিডফিল্ডার মিরালেম পিয়ানিকে দলে ভেড়ানোর জন্য আগে থেকেই যোগাযোগ শুরু করেছিল। তবে এবার ফরাসি ক্লাবটি পিএসজি তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য বাতিল হয়ে গেছে লিগ ওয়ানের চলতি মৌসুম। নেইমার-এমবাপ্পেদের পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এখন দলের মধ্যমাঠকে শক্তিশালী করার জন্য পিয়ানিকে চোখ এই ফরাসি ক্লাবের।
আরএমসি স্পোর্টের তথ্য অনুযায়ী, পিএসজির স্পোর্টিং ডিরেক্টর পিয়ানিকের সঙ্গে যোগাযোগ করেছেন। পিয়ানিকের পাশাপাশি চেলসি থেকে মোনাকে ধারে খেলা তিয়েমু বাকায়োকো ও লিওঁ প্লেমেকার হুসেম আওয়ারের ওপরও নজর পিএসজির।
মার্কার জানান, পিয়ানিকের জন্য আদর্শ গন্তব্য হতে পারে বার্সেলোনাই। এই বসনিয়ান ফুটবলার ইতালিতে রোমা ও জুভেন্টাসের হয়ে আটটি মৌসুম কাটিয়েছেন। তবে তার জন্য পিএসজির এই আগ্রহ দরদামের ক্ষেত্রে কিছুটা জ্বালানি সরবরাহ করবে বলেই ধারণা করা হচ্ছে।
আনন্দবাজার/এস.কে









