করোনার থাবায় গোটা বিশ্ব এখন কাঁপছে। দিনকে দিন ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই লক ডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত। বিসিসিআই আগেই জানিয়েছে এই অবস্থায় আইপিএলের ১৩তম আসর হবার সম্ভবনা নেই। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণাটাও চলে এলো। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি ক্রিকেট লিগটা স্থগিত হয়েছে অনির্দিষ্টকালের জন্য।
বৃহস্পতিবার বিসিসিআই সচিব জয় শা আইপিএলে স্থগিতের অফিসিয়াল ডিসিশানের কথা জানিয়েছেন। যার উল্লেখযোগ্য একটি অংশে বলা হয়েছে : দেশের স্বাস্থ্য, নিরাপত্তা এবং এই খেলার সঙ্গে যারা জরিত তারাই সবার আগে। এই পরিস্থিতিতে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি মালিক, ব্রডকাস্টার্স, স্পনসর এবং সব স্টেকহোল্ডার্সদের সাথে কথা বলে আইপিএল ২০২০ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং সঠিক সময়ে করার কথা ভাবা হয়েছে।
যদি এ বছর আইপিএল না হয়, তাহলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ভারতীয় বোর্ডসহ সংশ্লিস্টদের। এমন পরিস্থিতিতে আইপিএল আয়োজন করতে আগ্রহের কথা জানিয়েছে শ্রীরঙ্কা। এরই মধ্যে বিসিসিআইকে এই বিষয়ে প্রস্তাবও দিয়েছেন তারা এমন খবরে শয়লাব দুই দেশের মিডিয়া।
শ্রীলঙ্কার একটি পত্রিকাকে এই বিষয়ে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা। আইপিএল যদি ভারতে আয়োজন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে শ্রীলঙ্কা এই মেগা টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী বলেই জানান সিলভা।
সিলভা বলেন, যদি আইপিএল বাতিল হয়, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল এর স্টেকহোল্ডাররা ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে। তাই, এটি তাদের পক্ষে লাভজনক হবে যদি তারা এই টুর্নামেন্টটিকে অন্য দেশে করে। যেমন ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় করা হয়েছিল।
আনন্দবাজার/তা.তা









