এ বছর উয়েফার বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন ড্যানিস ফরোয়ার্ড পার্নিল হার্ডার। গতকাল রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ২৭ বছর বয়সী এই নারী ফুটবলারের হাতে এই খেতাব তুলে দেয়া হয়।
সম্প্রতি চেলসিতে যোগ দেয়া হার্ডার গেল মৌসুমে উল্ফসবার্গকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাতে সহায়তা করেছেন। অবশ্য ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন লিওঁর কাছে হেরে যায় তার ক্লাব।
এদিকে বর্ষসেরার খেতাবে ভূষিত হবার পর এক ভিডিও বার্তায় হার্ডার বলেছেন, আমি অত্যন্ত খুশি এবং খুবই গর্বিত।
জার্মান বুন্দেসলিগায় গত আসরে ২২ ম্যাচের প্রতিযোগিতায় তিনি ২৭ গোল করেছেন। এবার লীগ শিরোপা জয় করে তার ক্লাব উল্ফসবার্গ। প্রায় সাড়ে তিন বছর এই ক্লাবে থাকা হার্ডার সর্বমোট ১১৩ ম্যাচে অংশ নিয়ে মোট ১০৩ গোল করেছেন।
আনন্দবাজার/এম.কে









