ভারতে লকডাউন ঘোষণার পরেও বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার।
গত বুধবার নরেন্দ্র মোদির করোনা তহবিলে ২৫ লাখ এবং মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর তহবিলে দান ২৫ লাখ রুপি দান করেছেন শচীন।
শুধু দান করেই থেমে যাননি শচীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন সতর্কতার বাণী। কীভাবে হাত ধুলে জীবাণু ধ্বংস হবে, একে অপরের থেকে কতটা দূরত্ব বজায় রাখতে হবে, কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
এছাড়া বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলিও কলকাতার একটি সংস্থার সঙ্গে মিলে দান করেছেন ৫০ লাখ রুপি। ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টিন হোম করারও প্রস্তাব দেন তিনি। অন্যদিকে গুজরাটের পুলিশকে ৪ হাজার মাস্ক দিয়েছেন দুই ভাই ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। পুনের একটি এনজিওকে ১ লাখ রুপি দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
আনন্দবাজার/ টি এস পি









