সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরে ঘরে আসছে আরেক নতুন অতিথি। এতে দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন সাকিব। তবে ওই খবরের কোনো আনুষ্ঠানিক ভিত্তি ছিল না। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুশির খবরটা দিলেন সাকিব নিজেই।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি ছবি দিয়েছে সাকিব। ছবিতে সাকিবের মেয়ে আলাইনার হাতে একটা ছোট বাচ্চার জামা, যাতে লেখা 'বাসায় স্বাগতম'। এবং ছবির ক্যাপশনে লেখা 'বড় বোনের দায়িত্ব'।
তবে ঠিক কবে পৃথিবীতে আসবে সাকিবের দ্বিতীয় সন্তান সে বিষয়ে কিছু জানায়নি সাকিব।
গত ৮ মার্চ গালফ ওয়েলের শুভেচ্ছাদূত হিসেবে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে বসে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচ দেখেছিলেন সাকিব। এরপর দেশে ফিরে কিছুদিন থাকেন জন্মস্থান মাগুরাতে। পরবর্তীতে গত ২১ মার্চ তিনি চলে যান যুক্তরাষ্ট্রে। যেখানে অবস্থান করছে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলায়না হাসান অব্রি। তবে যুক্তরাষ্ট্র গিয়ে সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি সাকিব। ১৪ দিনের জন্য আইসোলেশনে ছিলেন তিনি।
১৪ দিনের আইসোলেশন শেষে ঝামেলা ছাড়াই গত ৩ এপ্রিল স্ত্রী-কন্যার কাছে ফিরেছেন সাকিব।
আনন্দবাজার/ টি এস পি









