ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর জন্মদিন আজ। জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান বিসিসিআই সভাপতি।
১৯৯২ সালের ১১ জানুয়ারি ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল সৌরভের। সুখকর হয়নি তাঁর অভিষেকটা, ১৩ বলে ৩ রান করে আউট হয়ে গিয়েছিলেন।
মাঝখানে দীর্ঘ বিরতি, ১৯৯৬ সালের ২০ জুন লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় সৌরভের। সুযোগ আর হাতছাড়া করতে চাননি, ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসে ১৩১ রান করে নিজেকে ভালোভাবে চেনান তিনি। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
আনন্দবাজার/এস.কে








