মিরপুরে শিলা বৃষ্টি ও বজ্রপাতে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি না বাংলাদেশের। দুই বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন বাংলাদেশের দুই ওপেনার। পরে ফেরেন আরও একজন। তাতেই বিপদে পড়ে স্বাগতিকরা। এরপরই মিরপুরে শুরু হয় বজ্রসহ বৃষ্টি।
খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেটে ২৭ রান করেছে বাংলাদেশ। অপরাজিত রয়েছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়।
এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত। শেষমেষ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৭৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তান।









