বাংলাদেশের ক্রিকেটের অন্যতম তারকা সাকিব আল হাসানকে। তাঁর প্রতি তাই দর্শকদের প্রত্যাশা থাকে অনেক বেশি। আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির উদাহরণ টেনে সাকিব বলেন, দর্শকদের প্রত্যাশা তাঁকে অনুপ্রাণিত করে।
আজ (২৪ জুন) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের সাথে আড্ডায় মেতেছিলেন বাংলাদেশের ক্রিকেটের এই অলরাউন্ডার। সেখানে ক্যারিয়ারের অনেক কিছু নিয়েই কথা বলেছেন তিনি।
সাকিব জানান, আমি লিওনেল মেসির অনেক বড় ভক্ত। আমি যখন তার খেলা দেখি, তিনি পারফর্ম করতে ব্যর্থ হলেই আমি ভাবতে শুরু করি, কেন আজ তিনি পারফর্ম করতে পারেনি! এরকম কিছু। আজ তার আরও ভালো করা উচিত ছিল কিংবা তিনি দলের জন্য আরও ভালো কিছু করতে পারতেন। একইভাবে আমি অনুভব করতে পারি যে, বাংলাদেশের মানুষও প্রত্যাশা করে যে, আমি সবসময় ভালো পারফর্ম করব। এটা আমাকে সবসময় অনুপ্রাণিত করে।
সাকিবের সাথে আলাপচারিতা শুরুর দিকেই হার্শা প্রশ্ন করেন, ক্রিকেট পাগল বাংলাদেশে তারকাখ্যাতির অনুভূতিটা কেমন? কেমন দায়িত্ব নিতে হয়? আর চাপও? সাকিবের সরল উক্তি, ‘আমি মনে করি, তারকাখ্যাতির সাথে সাথে যে ব্যাপারটা সবচেয়ে বেশি আসে, তা হলো অনেক অনেক দায়িত্ব। অনেক অনেক প্রত্যাশাও জড়িয়ে থাকে। এটা আমাকে অনুপ্রাণিত করে।’
আনন্দবাজার/এফআইবি









