সম্প্রতি খেলার মাঠে দর্শক বাড়াতে নতুন কৌশল তৈরি করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি সিরিজে তেমন কোন দর্শকের সাড়া না পাওয়াতেই তাদের এই ভিন্ন কৌশল অবলম্বন।
অনেক সময় পর পাকিস্তান ক্রিকেটে ফেরায় সমর্থকরা যেন গ্যালারিতে বসে ক্রিকেট ম্যাচ দেখার অভ্যাসটাই হারিয়ে ফেলেছেন। তাই ভিন্ন কৌশল অবলম্বন করে গ্যালারিতে দর্শক পরিপূর্ণ করতে চাচ্ছেন। এই উপলক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাম মাত্র টিকিটের মূল্য রেখেছেন।
আরও পড়ুন : ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের টিকিটের মূল্য মাত্র ৫০ রুপি। যার বাংলাদেশি মূল্য সাড়ে ২৭ টাকার সমান। এ ছাড়া এই টিকিট পাওয়া যাবে আগামী বুধবার ইসলামাবাদের পোতোহার রোড ব্রাঞ্চেও।
আনন্দবাজার/ এইচ এস কে









