প্রানঘাতী করোনা ভাইরাসের এই মহামারির সময় ঘরে বসেই সময় পার করছেন মুশফিকুর রহিম। যদিও জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান একেবারে বসে নেই। তাছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও দাঁড়াচ্ছেন।
কিন্তু করোনা পরিস্থিতিতে যেহেতু বাইরে যেতে পারছেন না, তাই মুশফিকের চুলের বেহাল দশা। কিন্তু তার এমন অবস্থা দেখে খোদ স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি কেটে দিলেন মুশফিকের চুল।
মুশফিক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাশাপাশি দুটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে দিয়েছেন, ধন্যবাদ আমার স্ত্রীকে, যে এত সুন্দরভাবে চুল কেটে দিল।
আনন্দবাজার/এস.কে









