লঙ্কান তরুণ পেসার শেহান মাদুশঙ্কা কিছুদিন আগেই লকডাউন ভেঙ্গে মাদক বহন করে গ্রেপ্তার হয়েছিলেন। অল্প সময়ে আবারও খারাপ কারণে শিরোনামে লঙ্কান ক্রিকেট। গাড়িচাপায় এক বৃদ্ধকে হত্যার অভিযোগে শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ম্যাচ ফিক্সিং নিয়ে উত্তাল লঙ্কান ক্রিকেট।
শ্রীলঙ্কার পুলিশ বলেছে, আজ রবিবার ভোর পাঁচটায় কলম্বোর কাছে পানাদুরা নামের এক জায়গায় মেন্ডিসের গাড়ি একটি বাইসাইকেলে আঘাত করে। সাইকেলটি চালাচ্ছিলেন ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। মেন্ডিসকে আজই আদালতে হাজির করানো হবে।
আনন্দবাজার/এস.কে









