বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক এরই মধ্যে ঢাকা পৌঁছে গেছেন। গতকাল (রোববার) রাতেই ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ দলের এই দক্ষিণ আফ্রিকান কোচ। বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় অ্যামির্যাটসের ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তারা।
অন্যতম দুই বিদেশী কোচ এসে পৌঁছে গেছেন। আর খুব বেশি বিলম্ব হবে না ওটিস গিবসনের ঢাকায় আসতে। আগামীকালই (মঙ্গলবার) আরেকটি ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে মোস্তাফিজ-তাসকিন-রুবেলদের কোচের। সাব্বির খান জানালেন, মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসে পৌঁছার কথা রয়েছে গিবসনের।
সুতরাং, সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে যাবে সপ্তাহ দুয়েক পরই। ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খানের দেয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বর টাইগারদের অনুশীলন শুরু।
আনন্দবাজার/শহক








