করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তার সাথে রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরাও। সর্বশেষ গতকাল পপুলার হাসপাতালের এক ডাক্তারের করোনা ভাইরাস ধরা পড়েছে। কোয়ারিন্টিনে রাখা হয়েছে তার সংস্পর্শে আসা পাঁচ চিকিৎসকে। চিকিৎসকদের আক্রান্তের সংখ্যাও বাড়ছেস দিন দিন। দেশে মোট ২২ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। আরও ৮৭ জন আছেন আইসোলশনে। বাংলাদেশ ডক্টর ফাউন্ডেশন এসব তথ্য নিশ্চিত করেছে।
ফাউন্ডেশনের ট্রাস্টিবোর্ডের ম্যানেজিং ডিরেক্টর ডা.কাউসার জানান, সারা দেশে ২২জন ডাক্তারের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বশেষ পপুলার হাসাপাতালের এক চিকিসৎকেরও করোনা ধরা পড়েছে। আরেও ৮৭ জন আইসোলেশনে আছেন। আক্রান্ত ডাক্তারদের অনেকেই মেসে বা আলাদা বাসা নিয়ে থাকছেন। তাদেরকে প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করছি আমরা। সাথে চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে। সবসময় ফলোআপের মধ্যে রাখছি তাদের।
আনন্দবাজার/এস.কে









