জামালপুরের বকশিগঞ্জে তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে এক বিএনপি নেতা মানত পূরণ করেছেন।
এলাকার জমরুদ আলী নেদা নামে এক ব্যক্তি ১৭ বছর আগে মানত করেছিলেন তারেক রহমান দেশে ফিরে এলে তিনি একটি গরু জবাই করে নেতাকর্মী ও সাধারণ মানুষকে খাওয়াবেন।
সেই মানত পূরণ হওয়ায় তিনি তার সেই ওয়াদা রক্ষা করেন। গতকাল সোমবার (২৩ মার্চ) দুপুরে তিনি এই ভুরিভোজের আয়োজন করেন।
মানতে গরু জবাই করার কথা থাকলেও আর্থিক সামর্থ্য না থাকায় একটি ছাগল জবাই করে নেতাকর্মী ও সাধারণ মানুষকে খাওয়ান তিনি।
বিএনপি নেতার এই ভুরিভোজে উপস্থিত ছিলেন- বাট্রাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আক্তার মাস্টার, সহ-সভাপতি মো. রুবেল মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ আরও অনেকে।









