গত মার্চ মাসে সীমান্ত এলাকা ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৬৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—৪৬৫ গ্রাম স্বর্ণ, ১৬ হাজার ৬৭৮টি শাড়ি, ৬ হাজার ৫৬টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৬ হাজার ৯৯৪টি তৈরি পোশাক, ৭৭২ মিটার থান কাপড়, ৪ লাখ ৬৯ হাজার ৮৬৪টি কসমেটিক্স সামগ্রী, ৯ হাজার ২৩৯ পিস ইমিটেশন গহনা, ৬৫ লাখ ২ হাজার ৪৫৭টি আতশবাজি, ৩ হাজার ৮২৯ ঘনফুট কাঠ, ৬ হাজার ২৫৯ কেজি চা পাতা, ২ হাজার ৯৮২ কেজি সুপারি, ৮ হাজার ৫৯০ কেজি কয়লা, ৭ হাজার ৯০ ঘনফুট পাথর, ২৩০ ঘনফুট বালু, ৩৮২টি মোবাইল, ১১ হাজার ৯০০ পিস মোবাইল ডিসপ্লে, ৭০ হাজার ৮১টি চশমা, ৫৩ হাজার ৯৮৮ কেজি জিরা, ২০ হাজার ৭২৩ কেজি চিনি, ৯ হাজার ৯৬১ প্যাকেট খাদ্যসামগ্রী, ২ হাজার ৩০৯ কেজি পেঁয়াজ, ১ হাজার ৮৭৯ কেজি রসুন, ১ হাজার ৯৪০ কেজি সার, ১ হাজার ৬১৪ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৯ হাজার ২১ পিস চকলেট, ১১টি কষ্টি পাথরের মূর্তি ও ১টি বেলে পাথরের মূর্তি।
এছাড়া জব্দ করা হয়েছে ৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৪২টি ট্রাক্টর/চাঁদের গাড়ি, ১৭টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/বাস, ২টি ট্রলি/মাইক্রোবাস, ২০টি সিএনজি/ইজিবাইক, ৪১টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল/ভ্যান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি এসএমজি, একটি বিদেশি বা দেশীয় পিস্তল, ১৩টি ম্যাগাজিন, ৩৫ রাউন্ড গোলাবারুদ, দুটি মাইন এবং তিনটি অন্যান্য অস্ত্র।









