রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ দুই উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুর গ্রিড উপকেন্দ্রের অধীনে ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্ধারিত কাজ শেষ হলেই দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।









