ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. জাতীয়

সালথায় কুমার নদে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, আতঙ্কে দুই পাড়ের মানুষ

প্রকাশ:৩ আগস্ট, ২০২৫ সময় ২:৪৬ পিএম

বিস্তারিত

ফরিদপুরের সালথা উপজেলায় কুমার নদ থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এতে নদীর দুই পাড়ে বসবাসকারী এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। নদীর তলদেশ গভীর হয়ে যাওয়ায় ভাঙনের আশঙ্কা বাড়ছে, পাশাপাশি হুমকির মুখে পড়েছে অদূরে নির্মিত নতুন সেতুসহ আশপাশের স্থাপনা।

শনিবার (০২ আগস্ট) দুপুরে সরেজমিনে যদুনন্দী ইউনিয়নের খারদিয়া নতুন ব্রীজের পশ্চিম পাশে গিয়ে দেখা যায়, দক্ষিণ পাড়ে প্রভাবশালী কামাল মেম্বারের ছত্রছায়ায় মিজানুর রহমান নামের এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এলাকাবাসীর অভিযোগ, দিনে-রাতে সমান তালে ড্রেজার চালিয়ে কুমার নদকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একাধিক স্থানে গভীরভাবে বালু উত্তোলন করার ফলে নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। নতুন নির্মিত সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান বালী বলেন, আমরা বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। যেখানেই তথ্য মিলছে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। দ্রুত ওই এলাকায়ও অভিযান চালানো হবে।

স্থানীয়রা অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী ও পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁরা বলেন, যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে নদী ভাঙন, পরিবেশ দূষণ এবং অবকাঠামোগত বিপর্যয় ঠেকানো কঠিন হয়ে পড়বে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখে গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে এক সমাবেশে বক্তৃতাকালে অবৈধ ড্রেজার দিয়ে কুমার নদে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কিন্তু তারপরও বন্ধ হয়নি এ চক্রের দৌরাত্ম্য।

ট্যাগ

  • আতঙ্কে
  • কুমার নদ
  • ড্রেজার
  • বালু উত্তোলন
  • মানুষ
  • সালথা

এ বিভাগের আরো খবর

সব খবর

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

২১ এপ্রিল, ২০২৬

যুক্তরাজ্য ভিসার নামে ঠকছেন অনেকে, সতর্কবার্তা

২১ এপ্রিল, ২০২৬

অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ বাড়াতে উদ্যোগ

২১ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে কঠিন সিদ্ধান্ত তাসনিম জারার

২১ এপ্রিল, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: প্রধানমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

দেড় মাসের শিশুকে নিয়েই কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী

২১ এপ্রিল, ২০২৬

ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

পাচার হওয়া অর্থ উদ্ধারে যা জানালেন অর্থমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬
  • বৈশ্বিক বাজারে চাপ, জ্বালানি আমদানিতে গতি আনতে বড় সিদ্ধান্ত

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

  • যুক্তরাজ্য ভিসার নামে ঠকছেন অনেকে, সতর্কবার্তা

  • অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ বাড়াতে উদ্যোগ

  • সংরক্ষিত নারী আসনে কঠিন সিদ্ধান্ত তাসনিম জারার

  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: প্রধানমন্ত্রী

  • দেড় মাসের শিশুকে নিয়েই কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী

  • ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • পাচার হওয়া অর্থ উদ্ধারে যা জানালেন অর্থমন্ত্রী

  • কুষ্টিয়ায় গুলিবর্ষণ: স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০

  • 'পুলিশের অধিকাংশ সদস্যই দায়িত্বশীল’

  • দেশের মানুষের উন্নয়নই আমাদের লক্ষ্য: তারেক রহমান

  • তাপমাত্রা নিয়ে ভয়াবহ ইঙ্গিত, কী অপেক্ষা করছে সামনে

  • পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী

  • ঈদের আগেই কি বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল!

  • সংরক্ষিত নারী আসন: বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা

  • বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আজ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • কুয়েতে কারাভোগের পর দেশে ফেরত, বিমানবন্দরে নেমেই মৃ’ত্যু

  • দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন ক্রীড়া কার্ড

  • মজুদ গ্যাস দিয়ে ১২ বছরের চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী

  • শিরীন শারমিনের জামিন নিয়ে স্পিকার যে বার্তা দিলেন

  • দেশে তেলের সংকট নেই: জ্বালানিমন্ত্রী

  • গাঁজাসহ র‌্যাবের জালে সাবেক ইউপি সদস্য

  • দেশে তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী