“ধূমপানকে না বলুন, ধুমপান পরিবার-সমাজ ও রাষ্ট্রের অভিশাপ” এই স্লোগানকে সামনে রেখে
বৃহস্পতিবার (২ এপ্রিল) কুমিল্লা দাউদকান্দি উপজেলার আমিরাবাদ মেডিকেল সেন্টারে সকাল ৯ ঘটিকায় , কেক কাটার মধ্য দিয়ে অধূমপায়ী ফোরাম (অফ)-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ হানিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সবুজ মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা মোঃ শাহআলম।
এর আগে প্রধান অতিথির উপস্থিতিতে ধূমপান নিরুৎসাহিত করতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সকলের উপস্থিতিতে একসাথে ৫৫টি লোগোযুক্ত বেলুন আকাশে উড়ান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত এআইপি অধ্যাপক মতিন সৈকত, কুমিল্লার জমিন পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক শাহজাদা এমরান, সোনালি অতীত ক্লাবের সভাপতি কামরুল হাসান গরীব, নারায়ণগঞ্জ নৌ বন্দর থানার ওসি সালেহ আহমেদ পাঠান, গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজহারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া সংবাদপত্রের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, কবি খন্দকার আল মামুন, এবং গৌরীপুরের বিভিন্ন শিক্ষাবিদ ও প্রতিষ্ঠান প্রধান।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দাউদকান্দি ও তিতাস উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে দাউদকান্দি শাখায় সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম এবং তিতাস উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজামান শুভ, সাধারণ সম্পাদক তাসীন তিহামী এবং সাংগঠনিক সম্পাদক মোতালিব হোসাইনের নাম ঘোষণা করা হয় ।
আলোচনা পর্বে ফোরামের সহসভাপতি আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের নয়ন ইসলামি সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।









