জয়পুরহাটে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায়- পাঁচবিবি উপজেলা ফুটবল একাদশ জয়লাভ করে ফাইনালে উঠেছে।
তারা জয়পুরহাট সদর উপজেলা ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলা নিশ্চিত করে।
এর আগে- গতকাল (বৃহস্পতিবার) এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায়- জয়পুরহাট পৌরসভা ফুটবল একাদশ ১-০ গোলে আক্কেলপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠে।
আগামী ১৫আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিতব্য এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়- জয়পুরহাট পৌরসভা ফুটবল একাদশ ও আজকের বিজয়ী- পাঁচবিবি উপজেলা ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে।









