কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে রবিবার (৫ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টার পর কালো ধোঁয়া দেখে পরিবহন শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে বাসগুলো জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের আগে কয়েকজন মাদকসেবীকে বাস থেকে বের হতে দেখা গেছে এবং তাদের মাধ্যমেই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’ তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তিনি জানান, তিনটি বাসের ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।









