সুনামগঞ্জ সদর এলাকায় বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ চলবে। এ কারণে আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা সারা সদর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সুনামগঞ্জ বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট লাইনের প্রয়োজনীয় উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে। বিভাগের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে সচেতন থাকার এবং প্রয়োজনীয় ব্যাকআপ ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে পোস্টটি শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।









