এনসিপির নেত্রীর রহস্যজনক মৃ’ত্যু: হাদিকে নিয়ে শেষ স্ট্যাটাসে যা লিখেছিলেন রুমী
প্রকাশ:

বিস্তারিত
রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হোস্টেলটির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
তিনি বলেন, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ পাই। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি এনসিপির ধানমণ্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন।
ফেসবুক স্ট্যাটাস ঘিরে প্রশ্ন
মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, জান্নাতারা রুমী তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে সর্বশেষ একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি ওসমান হাদির নাম উল্লেখ করে লেখেন ইয়া আল্লাহ, হাদিকে ভাইকে আমাদের খুব দরকার।”
এর আগের দিন দেওয়া আরেকটি পোস্টে একটি ছবি সংযুক্ত করে তিনি লেখেন একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না… কারণ আমি ভোরে উঠি না!”
আত্মহত্যার প্রাথমিক ধারণা, তদন্ত চলমান
হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
ট্যাগ
- Dhaka News
- Dhanmondi Unit
- Facebook Status
- Hanging Body
- Hazaribagh
- Jannatara Rumi
- Jigatola Hostel
- NCP News
- NCP Woman Leader
- Police Investigation
- Post Mortem
- Suspected Suicide
- Women Politics
- bangladesh news
- breaking news
- আত্মহত্যা সন্দেহ
- এনসিপি নেত্রী
- এনসিপি সংবাদ
- জান্নাতারা রুমী
- জিগাতলা নারী হোস্টেল
- ঝুলন্ত মরদেহ
- ঢাকা নিউজ
- ধানমণ্ডি শাখা
- নারী রাজনীতি
- পুলিশ তদন্ত
- ফেসবুক স্ট্যাটাস
- ব্রেকিং নিউজ
- ময়নাতদন্ত
- রাজধানীর সংবাদ
- হাজারীবাগ








