দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় প্রায় ২০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ইশানীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অশেষ কুমার রায়ের ডাঙ্গীপাড়া বালা পুকুরে ভেকু দিয়ে খননের সময় মাটির সঙ্গে মূর্তিটি উঠে আসে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মূর্তিটি দেখতে ভিড় করেন।
পরে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নির্দেশে এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ওসি মো. মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টি পাথরের এবং এটি দ্রুত দিনাজপুরের রাষ্ট্রীয় কোষাগারে পাঠানো হবে









