ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি ও ব্যারাকে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সশস্ত্র গোষ্ঠটি জানায়, গতকাল মঙ্গলবার (১০ মার্চ) ভোরে তারা ইসরাইলের সাফেদ শহরের পূর্বে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সময় সীমান্তের কাছে ইফতাহ ব্যারাকেও রকেট নিক্ষেপ করা হয়।
লেবানিজ এই গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, তারা 'স্যামসন বেস' (যা ক্যাম্প শিমশোন নামেও পরিচিত) নামক একটি স্থাপনাকে লক্ষ্য করে এ ড্রোন হামলা পরিচালনা করেছে।
উল্লেখ্য,গত ২৮ ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করলে ২ মার্চ এই যুদ্ধে জড়িয়ে পড়ে লেবানন।









